1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

রুহিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও ও বিক্ষোভঃ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯৮ বার পঠিত
আহসান হাবিব রুবেল।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
গাঁওয়ের রুহিয়ায় জমি কেনাবেচা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক মারামারির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আসামিদের আটকের খবর ছড়িয়ে পড়লে রুহিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের পরিবার ও সমর্থকরা। এতে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ লাখ টাকা মূল্যে একটি জমি ক্রয়ের সমঝোতায় প্রাথমিকভাবে ৫ লাখ টাকা বায়না হিসেবে দেওয়া হয়েছিল। নির্ধারিত চুক্তি অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ ও রেজিস্ট্রি সম্পাদনের বিষয়টি ভেস্তে যায়। এর জের ধরে জমি দখল ও পূর্বশত্রুতার কারণে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমঝোতা হয়নি। তবে নির্বাচনের পরে বিষয়টি নিয়ে মীমাংসা হওয়ার কথা ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।
সংঘর্ষের ঘটনায় ভুক্তভোগী নাজমীন আক্তার বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা (মামলা নং-০৩ তারিখ ১০/১০/২০২৬) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন (৩৫) ও বদিউজ্জামান (৪০) নামের দুই ভাইকে আটক করে পুলিশ। তারা রুহিয়া থানার কুজিশহর ঘুরনগাছ এলাকার মৃত সফির উদ্দিনের ছেলে।
এদিকে, গ্রেফতারের খবর এলাকায় পৌঁছালে আসামিপক্ষের সমর্থক ও স্থানীয় একটি দল ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা আসামিদের অনতিবিলম্বে মুক্তির দাবিতে রুহিয়া থানা চত্বর ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এতে কিছু সময়ের জন্য থানা এলাকায় থমথমে অবস্থা ও চরম উত্তেজনা সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে রাখতে পুলিশ তাৎক্ষণিক নিরাপত্তা জোরদার করে। একইসঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুরুব্বিরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিলাদুন নবী জানান, ফৌজদারি অপরাধ ও মারামারির লিখিত এজাহারের ভিত্তিতেই আইন অনুযায়ী মামলা রুজু করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। উত্তেজিত কিছু মানুষ থানার সামনে এসে মব সৃষ্টি করার চেষ্টা করে। পরে বিএনপির সভাপতিসহ সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি ভুল বুঝাবুঝির অবসান হয়। রাতে সরাসরি আদালতে পাঠানোর সুযোগ না থাকায় সকালে তাদের চালান দেওয়া হয়।
ঘুষ গ্রহণ ও উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK