1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিতঃ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত
অহিদুজ্জামান রিপন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে মাদকবিরোধী আলোচনা সভা, শপথবাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর, ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় গোমস্তাপুরের ঐতিহ্যবাহী হোগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ মৃনাল কান্তি দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একটি সুন্দর জীবনকেই ধ্বংস করে না, বরং পুরো পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজে তার ভালোবাসা ও সম্মান হারায়।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে বাংলাদেশে নারীদের মাঝে যেমন মাদকাসক্তি বৃদ্ধি পাচ্ছে, তেমনি মাদক বহনের কাজেও নারীদের ব্যবহার করার একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মাদকের এই ভয়াল থাবা থেকে আমাদের যুবসমাজকে বাঁচাতে হবে। পরিবার থেকে সন্তানদের প্রতি বিশেষ নজর দেওয়ার পাশাপাশি মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জীবনকে ভালোবেসে সবাইকে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাদকবিরোধী ‘লাল কার্ড’ প্রদর্শন করান এবং মাদকমুক্ত জীবন গড়ার শপথবাক্য পাঠ করান।
পরবর্তী সময়ে আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK