1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকারঃ

শেখ মাসুম বিল্লাহ।

রামপাল উপজেলা প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।

বাগেরহাটের রামপালে তরুণদের মধ্যে জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রামপাল সরকারি ডিগ্রি কলেজের ৩৫ জন শিক্ষার্থী এবং বুধবার (১৪ অক্টোবর) গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজের ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে পৃথক ইয়ুথ এনগেজমেন্ট ইন্টারঅ্যাকটিভ সেশন আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রামপাল উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি কর্মকর্তা, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং যুব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ‘স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন’ অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সেশনগুলোর আয়োজন করে ক্রাফট ইনস্টিটিউট (CRAFT Institute) ও ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

১৫ অক্টোবরের সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সোহানুর রহমান।

সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রনিক হালদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম।

এ ছাড়া রামপাল প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজালাল গাজী, রামপাল মডেল মসজিদের খতিব আবুল হান্নান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত ১০টি সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ খৈয়াম হোসেন খিজির, মোঃ মুনাওয়ার হোসেন রনি, আরিফ হাসান গজনবী, মোঃ সাগর আহম্মেদ, মোঃ আব্দুল্লাহ শেখ, মোঃ রবিউল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ, মোঃ রাকিবুল ইসলাম সুমন, মোঃ নুরুজ্জামান শেখ, শেখ মেহেদী হাসান ও মোতাহার হোসেন মল্লিক।

সেশনে জেন্ডার স্টেরিওটাইপ ও বৈষম্য দূরীকরণ, সাইবার সচেতনতা, ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপদ ব্যবহার, ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং মিডিয়া অ্যাডভোকেসির মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, তরুণদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব, গণমাধ্যম এবং যুব সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তাঁরা জেন্ডার স্টেরিওটাইপ প্রতিরোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল তথ্যচর্চা এবং গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা তৈরির উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক বৈষম্য প্রতিরোধ এবং সমন্বিত অ্যাডভোকেসি কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা ও অঙ্গীকারের বিষয়টি গুরুত্ব পায়।

এর আগে দুই কলেজে অনুষ্ঠিত ইয়ুথ এনগেজমেন্ট সেশনে মোট ৭৫ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেশনগুলোতে শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাই, জেন্ডার সমতা এবং সামাজিক বৈষম্য প্রতিরোধে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণা ও বৈষম্য প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি এবং মিডিয়া ও অ্যাডভোকেসির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK