1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং।

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিংঃ

আহসান হাবিব রুবেল।

ঠাকুরগাঁও প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।

শারদীয় দূর্গা পূজা সুষ্ঠ ভাবে উদযাপন করার লক্ষ্যে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় উৎসবে নিরাপত্তা প্রদানে অঙ্গীকারবদ্ধ এসআরবি রংপুর বিভাগের আওতাধীন ৫১৩৮টি পূজামণ্ডপ এবং ঠাকুরগাঁও জেলার ৪৭৮টি মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ী শারদীয় দূর্গা মন্ডপ প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিং করেন মেজর মোঃ কাওসার বাঁধন পিএসসি।এক লিখিত বক্তব্যে তিনি বলেন ষষ্ঠী পূজা থেকে ২১ অক্টোবর শুভ বিজয়া এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত এসআরবি সদস্য মোতায়েন, টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দুষ্কৃতকারীদের যেকোনো হামলা, মণ্ডপ ভাঙচুর বা চুরি-ডাকাতি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই সাথে এসআরবি সাইবার মনিটরিং টিমের মাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো বন্ধে সার্বক্ষণিক অনলাইন নজরদারি চালানাে হচ্ছে এবং সর্বসাধারণকে যাচাইবিহীন তথ্য প্রচারে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসন, পূজা কমিটি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের যৌথ সহযোগিতায় শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এএসপি মোঃ মনোয়ার হোসেনসহ এসআরবি সদস্য, গণমাধ্যম কর্মী ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK