1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল-সোনাইমুড়ীর কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময়

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার স্কাইভিউ রেস্টুরেন্টে চাটখিল – সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, নোয়াখালী জামায়াতের সহকারী সেক্রেটারি ও নোয়াখালী-১ আসনের পরিচালক নির্বাচনের মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির মহিউদ্দিন হাসান, সদস্য সচিব মাওলানা আক্তার হোসেন, সহকারী সদস্য সচিব মাওলানা শাহাব উদ্দীন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক খোরশেদ আলম, মোঃ বেলাল হোসাইন প্রমূখ।

সভায় অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মানুষের নিরাপত্তার অঙ্গীকার করে বলেন, তিনি নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ীর জনগন সম্পূর্ণ আশঙ্কামুক্ত নিরাপত্তার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারবেন। এছাড়া তিনি আরও বলেন সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন এবং চাটখিল সোনাইমুড়ি নিয়ে উনার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা চাই দীর্ঘদিন পরে জনগন ভোট দেওয়ার অধিবার ফিরে পেয়েছে। জনগন যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে প্রশাসনকে সর্বদায় তৎপর থাকতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর ওমর ফারুক, মাওলানা মোঃ হানিফ, এনসিপি নোয়াখালী জেলা যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ হানিফ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি সাংবাদিক নুর হোসেন রিয়াজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK