1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনঃ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পঠিত
অহিদুজ্জামান রিপন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি – দৈনিক অনন্ত বাংলা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলী জমি রক্ষা করতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ড বাজার সংলগ্ন নদীর ধারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত প্রায় দেড় মাস ধরে নদী তীরবর্তী এলাকাগুলোতে পানিবন্দি ছিল হাজারো পরিবার। তবে পদ্মা নদীতে পানি কমতে শুরু করার সাথে সাথেই কয়েকটি গ্রামে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে হাজার হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
মানববন্ধনে দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। এছাড়াও ভাঙন কবলিত মানুষদের পুর্নবাসনের দাবি জানান স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK