1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ভোলার লালমোহনে  মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত
এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: 
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী দখলদার বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার (১৮ এপ্রিল) পবিত্র জুমা’র নামাজের পর লালমোহন  পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে সর্বস্তরের  তৌহিদী জনতা কেন্দ্রীয় ঈদগা  মাঠে এসে জড়ো  হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আবদুল আউয়াল এর সভাপতিত্বে  এবং রাহাত রুমির সঞ্চালনায় এ সময়  বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা  মো. আবদুল হক , ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক,   ভোলা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব,   ইসলামী আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মোসলেউদ্দিন,  খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলামসহ ওলামায়ে কেরাম এবং  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে বক্তারা ইসরাইলী দখলদার বাহিনীর এহেন অমানবিক ও বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ও তাদের দোসরদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এ সময় বক্তারা বাংলাদেশে ইসরাইলী পণ্যকে বয়কট করে সবাইকে এসব পণ্য ক্রয়  না করার জন্য জোর অনুরোধ জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK