1. admin@anantabangla.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
**হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?** **নেত্রকোনায় ১১ বছরে ১১ হত্যাকাণ্ড, রহস্যের জট খোলেনি—দায় কার?** **ধুনট উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি, এক বছর মেয়াদে নেতৃত্বে কারা—নেপথ্যে কী বার্তা?** ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ, নেপথ্যে কী? **প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘটনার নেপথ্যে কী?** **জাতীয় নারীশক্তির নেতৃত্বে হঠাৎ বড় রদবদল, কেন আহ্বায়ক পদ হারালেন মনিরা?** **তজুমদ্দিনে জমি বিরোধ: সরকারি সুবিধা দেওয়ার নামে সোহেলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ** **খালিয়াজুরীতে আওয়ামী লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘রামরাজত্ব’ ও একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ**

**নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?**

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।

ভোলার তজুমদ্দিনে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে ২১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

রোববার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মহেশখালী মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে আটক ২১ জনের মধ্যে ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মো. শিপন (৩২), মো. সজিব (১৯), মো. কাশেম (৩৩), মো. ফয়সাল (২৫), মো. সোহাগ (২৫), নুর ইসলাম (২৫), আকবর (২০), মো. রাশেদ, মনির (২৮), মো. আইয়ুব (২৮), ইব্রাহীম মাঝি (৫২), মো. রফিক (৪০), মো. শরীফ (২৮), মো. হাফিজ (৩৪), মো. মাকসুদ (৪৮), মো. শাহাদাত (২০), মো. ফারুক (৬৫) ও মো. কামাল (৬২)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK