1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভান্ডারিয়ায়” ইসরায়েল কর্তৃক মানবাধিকার কর্মীদের উপর হামলা ও আটকের প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখা ও মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার পক্ষথেকে র‍্যালি ও মানববন্ধন হয়।

ইসরায়েল কর্তৃক গাঁজায় হামলা, গনহত্যা ও প্রায় ৪৭ দেশ থেকে এগিয়ে আসা মানবাধিকার কর্মীদের আটক করার প্রতিবাদে ভান্ডারিয়ায়” র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ৩ অক্টোবর দুপুর ২ ঘটিকায় ভান্ডারিয়া বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে র‍্যালি শুরু হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট এর সামনে শেষ হয়। পরে সার্কিট হাউস সড়কে মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর উপদেষ্টা আলহাজ্ব বাদশা জমাদ্দার, ভান্ডারিয়া বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া আল ফরিদী, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি এবং মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন ইসরায়েল কর্তৃক গাজায় আগ্রাসন গন হত্যা এবং নৌপথে খাদ্য ও ঔষধ সরবরাহ নিয়ে যাওয়া ৪৭ নৌযানে ও ৪৪ দেশের মানবাধিকার কর্মীদের উপর হামলা, আটক সহ অবিলম্বে গাঁজায় আগ্রাসন হয়রানির গন হত্যা বন্ধ করতে হবে এবং মুসলিম ভাইদেরকে ইসরায়েলের পন্য বিক্রয় ও ব্যবহার বন্ধ করার আহবান জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK