প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
ভোলার লালমোহনে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী দখলদার বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) পবিত্র জুমা'র নামাজের পর লালমোহন পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদী জনতা কেন্দ্রীয় ঈদগা মাঠে এসে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আবদুল আউয়াল এর সভাপতিত্বে এবং রাহাত রুমির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবদুল হক , ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ভোলা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব, ইসলামী আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মোসলেউদ্দিন, খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলামসহ ওলামায়ে কেরাম এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে বক্তারা ইসরাইলী দখলদার বাহিনীর এহেন অমানবিক ও বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ও তাদের দোসরদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এ সময় বক্তারা বাংলাদেশে ইসরাইলী পণ্যকে বয়কট করে সবাইকে এসব পণ্য ক্রয় না করার জন্য জোর অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.