1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নানা আয়োজন রথযাত্রা উৎসব পালন

আহসান হাবিব রুবেল,ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রুহিয়া রথ পূজা উদযাপন কমিটি  এ উৎসবের আয়োজন করে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশিরি পাড়ায় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু শ্রী সদানন্দ দাসাধিকারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন। প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন, নৃসিংহ গৌড়ীয় মঠ, পঞ্চগড়ের অধ্যক্ষ ত্রিদন্ডী স্বামী শ্রীমদ ভক্তি বিনোদানন্দ ভগবত মহারাজ। বিশেষ আলোচক হিসেবে  আলোচনা করেন শ্রীপদ নয়নানন্দ নারায়ণ দাসাধিকারী এবং শ্রীপদ ঈশান কৃষ্ণ দাসাধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ পয়গাম আলী, যুগ্ন সম্পসদক আনছারুল হক, প্রকাশনা বিষয় সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল হামিদ, রুহিয়া থানা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মহিবুল্লাহ আবু নুর, রুহিয়া থানা যুবদলের সভাপতি  আনার আলী, সাধারণ সম্পাদক আলম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রথ যাত্রা উদযাপন  সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বর্মন।
এর আগে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা খুটাখাল মন্দির থেকে বের হয়ে রুহিয়ার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটশিরি শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ মন্দিরে  গিয়ে শেষ হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK