1. admin@anantabangla.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
**শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০, পরিস্থিতির নেপথ্যে কী?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?** **নেত্রকোনায় ১১ বছরে ১১ হত্যাকাণ্ড, রহস্যের জট খোলেনি—দায় কার?** **ধুনট উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি, এক বছর মেয়াদে নেতৃত্বে কারা—নেপথ্যে কী বার্তা?** ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ, নেপথ্যে কী? **প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘটনার নেপথ্যে কী?** **জাতীয় নারীশক্তির নেতৃত্বে হঠাৎ বড় রদবদল, কেন আহ্বায়ক পদ হারালেন মনিরা?**

**ধুনট উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি, এক বছর মেয়াদে নেতৃত্বে কারা—নেপথ্যে কী বার্তা?**

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

ধুনট উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি, এক বছর মেয়াদে নেতৃত্বে কারা—নেপথ্যে কী বার্তা?

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।

বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সংগ্রাম ও আমার সংবাদের প্রতিনিধি কারিমুল হাসান লিখনকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রাকিবুল ইসলাম লালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পরে প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আরিফুল আমিন প্লাবন কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (এশিয়া বাণী), যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী (ভোরের চেতনা, মানাস মিডিয়া), সহসাংগঠনিক সম্পাদক নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী (অগ্রযাত্রা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক (স্বাধীন ভোর), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন আহমেদ (মাতৃজগত), অর্থ সম্পাদক সুমন হোসেন (আগামীর সময় ও মানাস মিডিয়া), সদস্য মাসুদ রানা (ডেইলি বগুড়া), ফিরোজ (আলোর দিগন্ত), এ কে আব্দুল্লাহ (সার্চ টুডে)।

এর আগে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আরিফুল আমিন প্লাবনকে প্রধান সমন্বয়কারী মনোনীত করা হয়। পরে প্রধান সমন্বয়কারী ২ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর পরিষদ গঠন8 করেন। এতে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাফিউল ইসলাম বাবু এবং চিফ টিভির প্রতিনিধি আকতারুল আলম তিনুকে দায়িত্ব দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK