ধুনট উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি, এক বছর মেয়াদে নেতৃত্বে কারা—নেপথ্যে কী বার্তা?
মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সংগ্রাম ও আমার সংবাদের প্রতিনিধি কারিমুল হাসান লিখনকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রাকিবুল ইসলাম লালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পরে প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আরিফুল আমিন প্লাবন কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (এশিয়া বাণী), যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী (ভোরের চেতনা, মানাস মিডিয়া), সহসাংগঠনিক সম্পাদক নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী (অগ্রযাত্রা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক (স্বাধীন ভোর), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন আহমেদ (মাতৃজগত), অর্থ সম্পাদক সুমন হোসেন (আগামীর সময় ও মানাস মিডিয়া), সদস্য মাসুদ রানা (ডেইলি বগুড়া), ফিরোজ (আলোর দিগন্ত), এ কে আব্দুল্লাহ (সার্চ টুডে)।
এর আগে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আরিফুল আমিন প্লাবনকে প্রধান সমন্বয়কারী মনোনীত করা হয়। পরে প্রধান সমন্বয়কারী ২ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর পরিষদ গঠন8 করেন। এতে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাফিউল ইসলাম বাবু এবং চিফ টিভির প্রতিনিধি আকতারুল আলম তিনুকে দায়িত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.