1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা!

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২২৬ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাংলাবাজারের দক্ষিণ পার্শ্বে ছমি পাটোয়ারী বাড়ির সামনে (কচুয়া-চৌমুহনী) খালের উপর নির্মিত প্রায় শত বছরের পুরনো ব্রিজটি মারাত্মক ঝুঁকি হয়ে পড়েছে| বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজের পাটাতন ও পিলারে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আস্তর ভেঙে পড়েছে| তাই যে কোন মুহুর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে|
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবরামপুর গ্রামের ছমি পাটোয়ারী বাড়ির সামনে কচুয়া-চৌমুহনী খালের উপর নির্মিত ব্রিজটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার মানুষ| ব্রিজটি অতিরিক্ত উচু ও দুই পাশে রেলিং না থাকায় এবং অত্যন্ত সুরু হওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে খুব সতর্কভাবে চলাচল করছে অটো-সিএনজি ও মটরসাইকেলসহ অন্যান্য যানবাহন| এছাড়া ব্রিজের পাটাতন ও পিলারে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আস্তর ভেঙে পড়েছে| যে কোন মুহুর্তে ব্রিজটি ভেঙ্গে বড় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে|
স্থানীয়রা জানায়,এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রসাদপুর ও শিবরামপুরসহ আশপাশের এলাকাগুলো থেকে অসংখ্য সাধারণ মানুষের পাশাপাশি শিবরাম পুর (বাংলাবাজার) প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোমপাড়া উচ্চ বিদ্যালয়, গার্ল স্কুল, কলেজ ও খোয়াজের ভিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে|
শিবরাম পুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম, মো.ওমর ফারুক ও নাসির উদ্দীন পারভেজ জানায়, প্রায় শত বছর পূর্বে যখন এই ব্রিজটি নির্মাণ করা হয় তখন এই কচুয়া-চৌমুহনী খাল দিয়ে নৌকা চলতো| তাই উচু করে ব্রিজটি নির্মাণ করা হয়েছে| উচুর কারণে প্রায় ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটছে| বিগত ৩/৪ বছর পূর্বেও ছমি পাটোয়ারি বাড়ির মো.শাহজাহানের ছেলে রিক্সা থেকে উল্টে খালে পড়ে মারা যায়| ব্রিজটির স্থায়ীত্বকাল অনেক আগেই শেষ হয়ে গিয়েছে| অনেকটা ‘শো’ দাড়িয়ে আছে| যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে| তাই দ্রুত ব্রিজটি নির্মাণের জন্য তারা নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে সরকারের সহযোগিতা কামনা করেছেন|
শিবরাম পুর গ্রামের বাসিন্দা ও ০১ নং সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আলম বাবলু বলেন, ব্রিজটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে| নতুন ব্রিজ নির্মাণের জন্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো|
০১ নং সাহাপুর ইউপি চেয়ারম্যান মো.আবদুল্যাহ খোকন জানান, ছমি পাটোয়ারী বাড়ির সামনের ব্রিজটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ| পরিষদের হাতে এসব ব্রিজ নির্মাণের কোন বাজেট নেই| তাই আমি উপজেলা পিআইও অফিসকে অবগত করেছি|
এলজিইডির চাটখিল উপজেলা প্রকৌশলী মো. শাহিনুর আলম বলেন, ব্রিজটির সংযোগ সড়কটি এলজিইডির হয়ে থাকলে আমরা এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ পাঠাতে পারবো| তাই সরেজমিনে গিয়ে নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK