1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

মুহাম্মদ মেহেদী হাসান, পিরোজপুর (ভান্ডারিয়া) প্রতিনিধিঃ

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুর ভান্ডারিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) বাদ মাগরিব কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন ভান্ডারিয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

এসময় পিরোজপুর- ২ আসনের ধানের শীষের প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি-আহমেদ সোহেল মঞ্জুর সুমন, সাধারণ সম্পাদক – মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- দেলোয়ার হোসেন বিপ্লব, ওয়াসিম মন্নান উৎপল হাওলাদার-সিনিয়র যুগ্ম আহবায়ক, মাসুদ রানা পলাশ-সদস্য সচিব পৌর বিএনপি, আবুল কালাম আজাদ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, জাকির হোসেন বাচ্চু-সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, এইচ এম শামিম-সাবেক সদস্য সচিব উপজেলা যুবদল, তালুকদার আহমেদ মারুফ-সাবেক আহবায়ক পৌর স্বেচ্ছাসেবকদল, রনি মোল্লা-সদস্য সচিব পৌর যুবদল, রনি সরদার-সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর স্বেচ্ছাসেবকদল, জাসাসদল এর সভাপতি-সাব্বির খান, মোহাম্মদ ইমান আলি-সভাপতি উপজেলা শ্রমিক দল, আলামিন মুন্সি-সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিকদল, যুবদল নেতা সবুজ হাওলাদার এর উপস্থিতিতে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির প্রায় দুই শতাধিক নেতা কর্মী ও স্থানীয় সাধারণ জনতা।

এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, জিয়া পরিবারসহ সারা বাংলাদেশ যেনো শোক সইতে পারে, তারেক রহমানের দীর্ঘ আয়ু ও সকলের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK