1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্-এর আয়োজনে শুক্রবার দুপুরে চাটখিল সরকারি মাহবুব কলেজ রোডস্থ হার্ট ল্যান্ড কমিউনিটি সেন্টার নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার ৪ শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, বিএনপি নেতা শাহজাহান সাজু, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ওমর ফারুক (ভিপি ফারুক), বেলায়েত হোসেন শামিম, মিজানুর রহমান, ইউএসএ প্রবাসী শাহাদাত হোসেন টিটু, আহসান উল্লাহ সুজন,শাহাদাত হোসেন হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখছে, তেমনি মানবিক উদ্যোগের মাধ্যমে তারা দেশের অসহায় মানুষের পাশেও দাঁড়াচ্ছেন।

উল্লেখ, চাটখিল উপজেলার আমেরিকান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উদ্যোগে গঠিত চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এতদ্ব অঞ্চলে জনকল্যাণে বিশেষ করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণসহ নানা সামাজিক ও কল্যাণমূলক কাজ করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK