1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় ৫১৫ টি মন্ডপে চলছে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত
আসন্ন শারদীয় দূর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মাঝে নেত্রকোনায় মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধি নিষেধ থাকায় কমিয়ে আনা হচ্ছে আলোকসজ্জা। যদিও এতে কমতি নেই আনন্দ আয়োজনে।
এবার মন্ডপে মন্ডপে মায়ের প্রতিমা বৃদ্ধি পাওয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তেমন লাভ নেই এই পেশায়। শুধুমাত্র বংশ পরম্পরায় এ কাজে নিয়োজিত রয়েছে বলছেন প্রতিমা শিল্পীরা। এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপনে নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আরো কয়েকদিন বাকি থাকলেও এরই মধ্যে নেত্রকোনার মন্ডপ গুলোতে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। রাতদিন এক করে চলছে প্রতিমার গায়ে রং তুলির আচর। সেইসাথে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এ পেশায় তেমন লাভ নেই শুধুমাত্র ঐতিহ্য ও বংশ পরম্পরায় কাজ করতে হচ্ছে তাদের বলছেন কারিগররা।
দীর্ঘদিন ধরেই সম্প্রীতি বজায় রেখে সকল ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে জাঁকজমক পূর্ণ ভাবেই নেত্রকোনায় পালিত হয় দুর্গা উৎসব। এখানকার পূজা উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থীসহ পূজারীরা। মহালয়ার মধ্য দিয়ে দেবীকে বরনে প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা। বিদ্যুৎ সাশ্রয়ে বিধি নিষেধ থাকায় আলোকসজ্জা কিছুটা কম হলেও আয়োজনে কমতি থাকবে না। প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপন সহ সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে জানান আয়োজকরা।
এদিকে পূজোতে সার্বিক নিরাপত্তায় থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক লিটন পন্ডিত জানান, মা দূর্গা এবার গজে আসবেন, এবং দোলায় গমন করবেন। এবং জেলার ৫১৫ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে এই শারদীয় দুর্গাপূজা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK