1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে  সামাজিক বনায়নের ৫৫  উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পঠিত

রেজাউল করিম রাজু , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের সামাজিক বনায়নের ৫৫ জন উপকার ভোগীদের লভ্যাংশ ৫৪ লাখ ৬৬ হাজার ২৩৯ টাকা চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন রাংটিয়া রেঞ্জের বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে সামাজিক বনয়নের ৫৫ জন উপকার ভোগীদের হাতে চেক তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ,ন,ম, আব্দুল ওয়াদুদ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের আয়োজনে বিশ্ব বন দিবসের  এক
অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।  ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ।
বালিজুরী রেন্জ কর্মকর্তা সুমন মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান শমি, শেরপুর কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ড. মোহাম্মদ আবু সাঈদ সরকার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার ।
এ সময় অন্যান্যদের মাঝে রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি তানভীর আহমেদ ইমন,বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিব,  তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান, রাংটিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল করিম   সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য সহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK