
রেজাউল করিম রাজু , শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের সামাজিক বনায়নের ৫৫ জন উপকার ভোগীদের লভ্যাংশ ৫৪ লাখ ৬৬ হাজার ২৩৯ টাকা চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন রাংটিয়া রেঞ্জের বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে সামাজিক বনয়নের ৫৫ জন উপকার ভোগীদের হাতে চেক তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ,ন,ম, আব্দুল ওয়াদুদ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের আয়োজনে বিশ্ব বন দিবসের এক
অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ।
বালিজুরী রেন্জ কর্মকর্তা সুমন মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান শমি, শেরপুর কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ড. মোহাম্মদ আবু সাঈদ সরকার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার ।
এ সময় অন্যান্যদের মাঝে রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি তানভীর আহমেদ ইমন,বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিব, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান, রাংটিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল করিম সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.