1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ স্কুল শিক্ষার্থী নিহত ১ আহত ৪ 

আহসান হাবিব, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় অটোরিকশায় ট্রাক্ ধাক্কা দিলে ফারহানা সরকার নামে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চার জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার কালিতলায় দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ফারহানা পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল।
আহতরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫) ও পীরগঞ্জ উপজেলার আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ রোড থেকে আসা ট্রাক ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশায় ধাক্কা দেয়। ঘটনাস্থলে ফারহানা মারা যায়। আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের অবস্থা মুমূর্ষু।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK