1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দশঘরিয়া বাজারে দোকান পুড়ে যাওয়ায় নিঃস্ব ব্যবসায়ী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের “মা ইলেকট্রিক” ব্যবসায়ী আবু বকর ছিদ্দিকের দোকান ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে। ভুক্তভোগী গতকাল বুধবার সাংবাদিকদের জানান, গত ০৫ অক্টোবর দশঘরিয়া বাজারের মেইন রোডের পাশে বৈদ্যতিক শর্ট সার্কিটে “মা ইলেকট্রিক” দোকানসহ মোট ০৪টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটে। কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে উঠানোর পর হঠাৎ আগুনে পুড়ে নিভে গেল তার স্বপ্নের ভাগ্যের চাঁকাটি। কৃষি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
পরকোট ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম মুন্সি দু:খ প্রকাশ করে বলেন, ভুক্তভোগী পরকোট ইউনিয়নের লাইসেন্স ভুক্ত ব্যবসায়ী । তার দোকান পুড়ে যাওয়ায় ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। পাশ্ববর্তী এক ব্যবসায়ী ইকবাল হোসেন জানান ,তারও ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন বলেন, আগুনে পুড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি দোকান এমন ভাবে পুড়েছে যে কয়লা ছাড়া আর কিছুই বাকি ছিলনা। ভুক্তভোগী চাটখিল থানায় অনলাইনে সাধারন ডায়েরী করেছেন, তা এসআই আল আমিনের কাছে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, চাটখিল উপজেলায় যদি কোন বরাদ্দ আসে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের অবশ্যই সহযোগীতা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK