1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। সিফাত কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদরাসার হেফজখানার নিয়মিত ছাত্র ছিল।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দা হাতে নিয়ে বাড়ির আঙিনায় থাকা নারিকেল গাছে ডাব পারতে উঠে সিফাত। একপর্যায়ে দা দিয়ে ডাবের ছড়ি কাটতে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগে। মুহূর্তেই পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিফাত। পরে গাছেই আটকে থাকে সিফতের লাশ।
খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সিফাতের মরদেহ গাছ থেকে নামিয়ে আনে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK