1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে একাধিক যুবককে হয়রানির অভিযোগ\ ক্ষুব্ধ এলাকাবাসী

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

চাটখিল প্রতিনিধি :
চাটখিল উপজেলার পূর্ব পরকোট গ্রামের মাস্টার বাড়ি ওরফে রিফুজি বাড়ির আসমত আলীর মেয়ে তামান্না আক্তার সাথী ও তার বোন আসমা আক্তারসহ পুরো পরিবারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে একাধিক যুবককে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, পূর্বপরকোট গ্রামের রিফুুজি বাড়ির দিনমজুর আসমত আলীর মেয়ে তামান্না আক্তার সাথীর বড় ভাইয়ের সাথে ১নং সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের নাজমুল আলম নাঈমের সাথে বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের সুবাদে নাইম সরল মনে তাদের বাড়িতে আসা-যাওয়া করতো; এতে তাদের সাথে পারিবারিকভাবে সুসম্পকর্ তৈরি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে বিগত একবছর পূর্বে সাথীর পরিবার প্রতারণার ফাঁদে ফেলে নাইম ও সাথীর বিয়ে হয়েছে বলে ভূয়া কাগজপত্র তৈরি করে। নাঈম তা অস্বীকার করায় তারা আদালতে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করতে থাকে। উক্ত মিথ্যা মামলা থেকে রেহায় পেতে নাইমের অপর বন্ধু চাটখিল মেডিনোভা হাসপাতালের ম্যানেজার সিরাজুল ইসলাম বাবু তাকে সহযোগিতা করে। এতে সাথীর পরিবার ক্ষিপ্ত হয়ে তার বড় বোন আসমা আক্তারসহ ধর্ষণের মিথ্যা নাটক তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী সাথীকে দিয়ে নাঈমের তিন বন্ধুকে ফাঁসিয়ে বিগত ১৭ অক্টোবর শুক্রবার ভোরে পরকোট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একটি রুমে ধর্ষণ করেছে বলে সে নাটক মঞ্চস্থ করে। উক্ত মিথ্যা ধর্ষণের ঘটনায় নাইমের বন্ধু সিরাজুল ইসলাম বাবু, নাঈমের ছোট ভাই নাদিম ও দিলিপ চন্দ্র সিংহসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে সাথীর বোন আসমা আক্তার ১৭ নভেম্বর ২০২৫ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, নোয়াখালীতে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। এছাড়া ধর্ষণের মিথ্যা ঘটনা সম্পর্কে চাটখিলের স্বনামধন্য বেসরকারি চিকিৎসালয় চাটখিল মেডিনোভা হাসপাতাল কর্তৃপক্ষকে জড়িয়ে ঘৃন্য মিথ্যা সংবাদ প্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর পরকোট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ধর্ষনের কোন ঘটনা তারা শুনে নি। খোদ বাড়ির লোকই বলেন, এরকম কোন ঘটনা ঘটলে তারা জানতে পারতেন।
পরকোট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও দশঘরিয়া বাজারের ব্যবসায়ী শহীদ উল্যাহ জানান, স্কুলে এমন কোন ঘটনা ঘটার সুযোগ নেই। কারণ ২ জন নাইটগার্ড সার্বক্ষনিক পাহারায় আছে। স্কুল ছুটির পর তালা বন্ধ করে দেয়া হয়। তাছাড়া আমি বাজারের একজন ব্যবসায়ী হিসেবে এমন কোন ঘটনা ঘটলেও তা জানতে পারতাম।
পরকোট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকের হোসেন জানান, স্কুলে ধর্ষণের মতো কোন ঘটনাই ঘটে নি। স্কুলের যে রুমে ধর্ষণের কথা বলা হয়েছে সে রুমে যাওয়ার পূর্বে ৪ টি তালা রয়েছে। তাছাড়া স্কুলে নিয়মিত ২ জন নাইট গার্ড ও ২ জন সিকিউরিটিগার্ড রয়েছে। মিথ্যা ঘটনা রটিয়ে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা ছাড়া আর কিছু নয়।
বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন জানান, স্কুলের নামে মিথ্যা ঘটনা ছড়িয়ে পুরো স্কুলের সুনাম নষ্ট করছে। বন্ধের দিনে স্কুলের মেইনগেইটসহ সকল গেইটে তালা দেয়া থাকে তাই বাহিরের কেউ ঢুকার কোন সুযোগ নেই।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাবু জানায়, তার বিরুদ্ধে যে ধর্ষনের মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ঘটনার দিন সেই চাটখিল মেডিনোভা হসপিটালে কর্মরত ছিল। তামান্না আক্তার সাথীর বড় বোন আসমা আক্তার ও তার সাথে চাকুরী করতো। বিভিন্ন সময় এই আসমা আক্তার তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে বিরক্ত করতো। সাড়া না দেয়ায় আসমা ক্ষিপ্ত হয়ে বাবুকে প্রধান আসামি করে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK