1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে ওয়ার্ল্ড ভিশনের ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
বাগেরহাট রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ ও প্রচারাভিযান – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রামপাল এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মারুফা বেগম নেলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা শেফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, ঈশিতা বৈরাগী, শিউলী কস্তা, পল্টন বিশ্বাস, , এলিস মন্ডল প্রমুখ। এসময় ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, সরকারী/বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতা মাতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন একটি সুন্দর সমাজ গঠন করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদেরকে সরকারি বেসরকারী সব জায়গায় সমান অধিকার দিতে হবে। কোথাও বৈষম্য দেখলে সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK