1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অপারেশন ডেভিল হান্ট, ২৪ ঘণ্টায় ঢাকায় আটক ১১

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। লালবাগ, মোহাম্মদপুর, ডেমরা, খিলগাঁও, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ী ও কদমতলী থেকে তাঁদের আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর অধীনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লালবাগ থানা থেকে একজন, ডেমরা থানা দুজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা দুজন, বাড্ডা থানা একজন, পল্টন থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা একজন ও কদমতলী থানা থেকে একজনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লালবাগ থেকে মো. আরিফ (২৬), ডেমরা থেকে মো. মনির হোসেন (৫২) ও ইমন আলী (৩০), মোহাম্মদপুর থেকে মো. মারুফ (২০), খিলগাঁও থেকে লোকমান হেকিম (২৫) ও মো. রুবেল (২৬), বাড্ডা থেকে বাবুল হোসেন (৪২), পল্টন থেকে বাবলু মিয়া (৫১), চকবাজার থেকে মো. সাজ্জাত (২৩), যাত্রবাড়ী থেকে সাইমুন মিয়া (১৯) এবং কদমতলী থেকে আনিসুর রহমান রনিকে (৪৮) আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK