
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম যোগদানের পর প্রাণ-প্রকৃতি পরিবেশ নতুন করে সজিব হয়ে উঠেছে।স্থানীয়রা জানান, নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম যোগদান করার পরেই পাল্টে গিয়েছে সকল থানার পুলিশ সদস্যদের আচরণ ব্যবহার। এখন নেত্রকোনা জেলার পুলিশ সদস্যরা সাধারণ মানুষের কথা মন দিয়ে শোনেন।
এখন হয়রানি কমে গেছে সাধারণ মানুষ বাড়িতেও ঘুমাতে পারছেন ঠিকভাবে। নেত্রকোনা জেলার যেকোনো থানায় মামলা করতে গেলে কোনো টাকা লাগে না।প্রতিটি থানার প্রধান ফটকগুলোতে জিডি, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভিআর, চাকরির ভিআরসহ যেকোনো পুলিশি সেবা গ্রহণ করতে টাকা লাগে না-এমন লেখা ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে দেন। ফলে থানায় দালাল ও ঘুষের দৌরাত্ম্য নেই স্থানীয়রা বলেন, নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম যোগদানের পর থেকে কোনো টাকা-পয়সা লেনদেন ছাড়াই সাধারণ মানুষ নিরন্তর সেবা পাচ্ছেন জেলার প্রতিটা থানায়।
নেত্রকোনায় মাদক নিয়ন্ত্রণ,সন্ত্রাস নির্মূলসহ নানা কাজ করায় পুলিশ ব্যাপক প্রশংসিত হয়েছে।পুলিশের সেবা নিতে আসা এক ব্যক্তি জানান এমন কাজের ভূয়সী প্রশংসা করছেন অনেকে সামাজিক যোগযোগমাধ্যমে এসব কাজের কথা তুলে ধরছেন সাধারণ জনগণ অনেকেই। পুলিশ সুপার নিয়মিত ডিউটিরত অফিসার ও প্রহরীর কাছে খোঁজ নেন কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে কি না। ফলে থানায় কর্মরত সব পুলিশের মধ্যে সাধারণ মানুষের প্রতি ভালো ব্যবহার করার মানসিকতা সৃষ্টি হয়েছে।
সাধারণ জনগণ ভ্যান চালক সহ অসহায় মানুষের কাছে মানবিক পুলিশ হিসেবে স্বীকৃতি পেয়েছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। সাগর নামে এক ছাত্র জানান নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম জেলায় যোগদানের পরেই যেন নতুন রূপ নিয়েছে জেলার প্রতিটা থানা পুলিশের আচরণ ও ব্যবহার।
জানা যায়, জেলার সাধারণ মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।নেত্রকোনার সাধারণ মানুষ বলেন, আমরা সাধারণ মানুষ সব সময় পুলিশ সুপারের জন্য দোয়া করি তিনি যেন সৎ পথে এভাবেই থাকতে পারেন।