পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখা ও মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার পক্ষথেকে র্যালি ও মানববন্ধন হয়।
ইসরায়েল কর্তৃক গাঁজায় হামলা, গনহত্যা ও প্রায় ৪৭ দেশ থেকে এগিয়ে আসা মানবাধিকার কর্মীদের আটক করার প্রতিবাদে ভান্ডারিয়ায়” র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ৩ অক্টোবর দুপুর ২ ঘটিকায় ভান্ডারিয়া বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে র্যালি শুরু হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট এর সামনে শেষ হয়। পরে সার্কিট হাউস সড়কে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর উপদেষ্টা আলহাজ্ব বাদশা জমাদ্দার, ভান্ডারিয়া বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া আল ফরিদী, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি এবং মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন ইসরায়েল কর্তৃক গাজায় আগ্রাসন গন হত্যা এবং নৌপথে খাদ্য ও ঔষধ সরবরাহ নিয়ে যাওয়া ৪৭ নৌযানে ও ৪৪ দেশের মানবাধিকার কর্মীদের উপর হামলা, আটক সহ অবিলম্বে গাঁজায় আগ্রাসন হয়রানির গন হত্যা বন্ধ করতে হবে এবং মুসলিম ভাইদেরকে ইসরায়েলের পন্য বিক্রয় ও ব্যবহার বন্ধ করার আহবান জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.