1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

ভাণ্ডারিয়ায় নকল পণ্যের গোডাউনে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা:

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত
ভাণ্ডারিয়ায় নকল পণ্যের গোডাউনে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা:
মোঃ মেহেদী হাসান।
পিরোজপুর জেলা প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডে নকল ও ভেজাল পণ্য মজুত এবং বাজারজাত করার অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং গোডাউনটি সিলগালা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানকালে ‘চাষী’ ব্র্যান্ডের চালের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া নকল ঘি, মশার কয়েলসহ প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়।
ভেজাল ও নকল পণ্য বিক্রির অপরাধে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, “অসাধু কারখানার মালিকেরা নকল ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছেন। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য ও পণ্যের মান নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK