1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বেগমগঞ্জে মসজিদের নতুন ভবন নির্মাণে মারধর

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৪৫ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে রাজুল্যাপুর জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কে কেন্দ্র করে কমিটির সহকারী হিসাব রক্ষক আব্দুল কাদেরসহ মুসল্লীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানাযায়, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্যাহপুর জামে মসজিদের মুসল্লীদের মতামতের ভিত্তিতে পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদ ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কমিটি। কিন্তু নির্মাণাধীন জায়গায় কবরস্থানের জায়গা পড়ার অভিযোগ তুলে ১৬মে দুপুরে আবু হানিফ নামে একজন মুসল্লী নির্মাণ কাজ বন্ধ রাখার প্রস্তাব করলে মসজিদের সহকারী হিসাব রক্ষক আব্দুল কাদের তার বক্তব্য ভিডিও করলে আবু হানিফের ছেলে ফয়সাল ইনাম কমলের নেতৃত্বে তার পিতা আবু হানিফ, তোফাজ্জল হোসেনের ছেলে রাজিব, জিয়াউল হক ফয়সাল ইনাম কমলের ছেলে কাহালুল ইবনে কাব্যসহ ১৪জন মিলে ভিকটিমকে অতর্কিত এলোপাতাড়ি হামলা করে গুরুতর আহত করে। এ সময় মারধরে বাধা দিলে ফয়সাল ইনাম কমলের ছেলে কাহালুল ইবনে কাব্য, আবুল খায়েরের ছেলে মাহবুব হাসান বাহার নামে আরেক মুসল্লিকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহতরা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে। অভিযুক্তরা মারদর করে যাওয়া সময় মসজিদের নির্মাণ কাজ করতে চাইলে, তাদের ১কোটি টাকা দিতে হবে বলে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।
ফয়সাল ইনাম কমল ও আবু হানিফ বলেন, তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট, চাঁদা দাবির বিষয় ভিত্তিহীন। মসজিদের অনেক জায়গা থাকার পরও কবরস্থানের কিছু অংশে তড়িঘড়ি করে নির্মাণ কাজ শুরু করায় মুসল্লীরা জানতে চাইলে এ বানোয়াট অভিযোগ করে তারা।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, ঐ মসজিদের মুসল্লীদের পাল্টাপাল্টি অভিযোগ, আমি সরেজমিনে পরিদর্শন করি। ঐ মসজিদ নির্মাণে দুই চেয়ারম্যানের বিরোধ, আমি কবরস্থানের ওপর মসজিদ নির্মাণের বিষয়ে ইসলামী ফাউন্ডেশনের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK