1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পীরগাছায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

মো. একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

রংপুরের পীরগাছায় সদর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের অফিসে এ কমিটির নাম ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মন, সহসভাপতি দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ঔষধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস, সহসম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মন ও অর্থসম্পাদক দেউতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মন।
এর আগে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মন, ইউনিয়ন জামায়াতের অর্থসম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার দুই শতাধিক হিন্দু সম্প্রদায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK