1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল ও উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল এর হজ্জ প্রশিক্ষণ

আবু বকর ছিদ্দিক (নিজস্ব প্রতিবেদক):
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

আবু বকর ছিদ্দিক (নিজস্ব প্রতিবেদক):

নোয়াখালীর চাটখিলে হজ্জের যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল ও উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল এর হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) চাটখিল বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টে এই হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।
এসময় হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগণ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।’

ডিয়ার ছোয়াদ ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আবু জায়েদুল আমিন টিপুর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত উল্লাহ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন লক্ষীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরি সাহেব

এ সময় আরো উপস্থিত ছিলেন  ইসলামিয়া ডায়াবেটিস সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রহমত উল্লাহ, চিকিৎসা বিষয়ক পরামর্শ দিয়েছেন ডাঃ এটিএম জাবেদ হাসান, হজ্জ বিভিন্ন পরামর্শ ফজিলত ও করনীয় সম্পর্কে নসিহত পেশ করছেন চাটখিল সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম, মাওলানা নূর মোহাম্মদ মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মকবুল আহমেদ, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাদেক,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন, ইমাম উদ্দিন নাঈম , ইসলামি সংগীত পরিবেশন করেন, রংধনু শিল্পীগোষ্ঠি রামগঞ্জ এর পরিচালক আমজাদ হোসেন রিয়াদ ও ওলামায়ে কেরাম ও সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK