1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ মনাকষা সীমান্ত হতে  ভারতীয় গরু আটক

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পঠিত

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

১০ এপ্রিল ২০২৫ তারিখ মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারে। তৎক্ষণাৎ টহলদল উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং আনুমানিক রাত ০৩টা ৪০ মিনিটে সীমান্ত হতে  ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি মালিকবিহীন গরু  বাঁধা অবস্থায় খুঁজে পায়। পরবর্তীতে জানা যায় গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে ঐ স্থানে বেঁধে রাখা হয়েছিল যা বিভিন্ন হাটে নিয়ে বিক্রয় করা হতো।  গরুগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK