
অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
১০ এপ্রিল ২০২৫ তারিখ মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারে। তৎক্ষণাৎ টহলদল উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং আনুমানিক রাত ০৩টা ৪০ মিনিটে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি মালিকবিহীন গরু বাঁধা অবস্থায় খুঁজে পায়। পরবর্তীতে জানা যায় গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে ঐ স্থানে বেঁধে রাখা হয়েছিল যা বিভিন্ন হাটে নিয়ে বিক্রয় করা হতো। গরুগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.