1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

একসঙ্গে ৩ সন্তানের জন্ম

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

চাঁদপুর জেলার মতলব উত্তরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মাহিনুর আক্তার (২৩)। মাহিনুর আক্তার উত্তর মতলব ছেংগারচর পৌর এলাকার কলাকান্দা গ্রামের খবির হোসেনের স্ত্রী।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলা ছেংগারচর বাজারে জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই ৩টি শিশুর জন্ম হয়েছে। এর আগেও মাহিনুর আক্তারের একটি ছেলে সন্তান রয়েছে। পরবর্তীতে মাহিনুর আক্তারের দুইটি কন্যা সন্তান ও একটি ছেলে একসঙ্গে জন্ম হয়েছে। এতে মাহিনুর আক্তারের পরিবারের সবাই খুশি।

বিষয়টি নিশ্চিত করেন ছেংগারচর জেনারেল হাসপাতালের সার্জন ডা. মকবুল হোসেন মুকুল। তিনি বলেন, নবজাতকদের মধ্যে দু’টি কন্যা ও একটি ছেলে সন্তান। তাদের নাম এখনও নির্ধারণ করা হয়নি।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সুমনা আক্তার জানান, প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ মাহিনুর আক্তার গত শুক্রবার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা দ্রুত আল্ট্রাসনোগ্রাম করেন। রিপোর্টে দেখা যায় তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে। দ্রুত গৃহবধূকে অপারেশন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে মা ও তিনটি শিশু সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নবজাতকদের বাবা কৃষক খবির হোসেন বলেন, মহান আল্লাহ তায়ালা তাকে একসঙ্গে তিনটি সন্তান উপহার দিয়েছেন। এতে তিনি খুবই খুশি। তবে তিনি একজন কৃষক। তাই কৃষিকাজের ওপরই চলে তার সংসার। আর এর আগে রয়েছে আরও একটি ছেলে সন্তান। এখন চারটি বাচ্চার ভরণপোষণে খরচও অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে তার পরিবারের ওপর চাপ কমবে।

মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা জানান, এ বিষয় সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরিবারটিকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK