
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীকে পৃথক বিভাগ করার দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের লাশবাহী অ্যাম্বুলেন্সের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।
গতকাল রবিবার সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী কলেজ রোড সংলগ্ন বৈঠকখানা রেষ্টুরেন্টে সকাল ১১ ঘটিকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম বলেন,“মানবিক কাজের সঙ্গে জড়িত একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ওপর হামলা শুধু অমানবিকই নয়, এটি গোটা সমাজের বিবেকের ওপর আঘাত। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাই।”ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বহুদিন ধরে মানবিক কার্যক্রমে নিয়োজিত, এবং তাদের যানবাহনের ওপর এ ধরনের হামলা আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
তিনি আরও জানান, কুমিল্লা বিভাগ পেল কি না পেল আমাদের এ বিষয়ে কোনো আক্ষেপ নেই কিন্তু আমরা আমাদের বিভাগ চাই এটা আমাদের দাবী নয় আমাদের অধিকার।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় জহিরুল ইসলাম সকলকে শান্তিপূর্ণ আন্দোলন ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন ।