1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালী-১ আসনে বিশিষ্ট সমাসবেক ও শিক্ষানুরাগী গোলাম মাওলাকে এমপি হিসেবে চায় সাধারণ মানুষ

নোয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনকারী আলহাজ্ব গোলাম মাওলাকে এমপি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ। গোলাম মাওলা দীর্ঘদিন থেকে দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও সংস্কারসহ নানাবিধ সমাজসেবামূলক কাজ করে ইতোমধ্যে সাধারণ জনগণের আস্থা কুড়িয়েছেন।

সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে গোলাম মাওলা বলেন, স্বাধীনতার ৫৩ বছরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসন থেকে বহু জনপ্রতিনিধি সংসদে গিয়েছে; কিন্তু এ অঞ্চলের মানুষের ভাগ্য তেমন পরিবর্তন হয়নি। তাই পরিবর্তনের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। এ জন্য সভা- সেমিনার ও প্রচারণা অব্যাহত রেখেছি। তাছাড়া দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগ সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছিল। মানুষের কথা বলার অধিকার হরণ করে দেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে এদেশের ছাত্র-জনতা একত্রিত হয়ে তাদের রক্তের বিনিময়ে সে স্বৈরাচার সরকারকে হটিয়েছে। সে থেকে সবাই একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ নির্মানে স্বপ্ন দেখছে। সে স্বপ্ন পূরণে আমি আমার জায়গা থেকে কাজ করতে চাই। এ জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

স্থানীয়রা বলেন, গোলাম মাওলা একজন নিষ্ঠাবান সমাজসেবক ও শিক্ষানুরাগী। তাই নোয়াখালী-০১ আসনে তিনি যোগ্যতম প্রার্থী হতে পারেন। এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলের এই ঐতিহাসিক দাবিকে বাস্তবে রূপ দিতে তারা সকলে একযোগে কাজ করতে চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK