1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটে চীনা নাগরিক হত্যায় ১০ বছরের কারাদন্ড

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) খুনের ঘটনায় দেশটির আরেক নাগরিককে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই আসামির নাম জো চাও (৪০)।মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও, জো চাওসহ ১২ চীনা নাগরিক। তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।

মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার (৬ নভেম্বর) রায় দেন বিচারক। রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ জানান, বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বাদীপক্ষের আইনজীবীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন।
ওই আইনজীবী আরও জানান, মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK