1. admin@anantabangla.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
**সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০, পরিস্থিতির নেপথ্যে কী?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?** **নেত্রকোনায় ১১ বছরে ১১ হত্যাকাণ্ড, রহস্যের জট খোলেনি—দায় কার?** **ধুনট উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি, এক বছর মেয়াদে নেতৃত্বে কারা—নেপথ্যে কী বার্তা?** ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ, নেপথ্যে কী? **প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘটনার নেপথ্যে কী?**

**শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?**

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?

আবুল কাশেম রুমন,সিলেট ব্যুরো অফিস  প্রতিনিধি: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে ভক্তদের দেওয়া অর্থের পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা। দেশি মুদ্রার পাশাপাশি এবারও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রুপা পাওয়া গেছে। ৩৪ দিন পর শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রকাশ্যে এ গণনা শুরু হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, মাজার ব্যবস্থাপনায় গঠিত কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে গণনা শুরুর সময় সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মাজারের দানের অর্থ ব্যবহারের নতুন সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না। আপাতত গণনা শেষে সব টাকা ব্যাংক হিসাবে জমা রাখা হবে। সেখান থেকে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ইউটিলিটি বিল ও আনসার সদস্যদের বেতন পরিশোধ করা হবে। মাজারের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের পর দানের অর্থ ব্যবহারের নতুন নীতি কার্যকর করা হবে।
জেলা প্রশাসক বলেন, মাজারের জন্য একজন ব্যবস্থাপক, একজন হিসাবরক্ষক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ  দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও প্রায় এক মাস লাগতে পারে। এরপর প্রতিদিন দানের টাকা গণনার ব্যবস্থা করা হবে। এর আগে বর্তমান ব্যবস্থাপনায় আরও একবার গণনা হতে পারে।
জানা গেছে, এবার মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সে জমা হওয়া অর্থ গণনা করা হয়। এছাড়া পাওয়া গেছে ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ, ৩ ভরি ১৩ আনা রূপা এবং ১৮ ধরনের বৈদেশিক মুদ্রা। এসব মুদ্রার মধ্যে রয়েছে ১৪ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২০ থাই বাত, ৯৩ সৌদি রিয়াল, ১১ মালয়েশীয় রিঙ্গিত, ২৯ মার্কিন ডলার, ১ হাজার ৩৫০.৫০ ওমানি বায়সা, ৬৫ আমিরাতি দিরহাম, ১৫ মালদ্বীপের রুপি, ১৭ কাতারি রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট, ১০০ বাহরাইনি পয়সা, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ ররুবল ও ৫০০ শ্রীলঙ্কান রুপি।
প্রাপ্ত স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ২৩৮ টাকা। এই মূল্য নগদে পাওয়া ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকার অতিরিক্ত।
৫ ধাপে মোট নগদ মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা। স্বর্ণ-রূপা ও বিদেশী মুদ্রর টাকার হিসেব এখানে আসেনি।
চার দফায় জমা ২ কোটি ২৯ লাখ টাকা : জানা গেছে, এর আগে গত ২২ জুন ২০২৬ইং প্রথম দফায় প্রকাশ্যে গণনায় পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে পাঁচ লাখ টাকার একটি চেক যুক্ত হওয়ায়  মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। ১১ জুলাই দ্বিতীয় দফায় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। ১৫ আগস্ট তৃতীয় দফায় গণনায় পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা।
সর্বশেষ ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং চতুর্থ দফার গণনায় দানবাক্স ও ডেগ থেকে পাওয়া যায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। ওই দফায় নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপা পাওয়া যায়। চার দফায় মোট ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া গিয়েছিল।
পঞ্চম দফায় পাওয়া প্রায় ৮৯ লাখ টাকা যোগ হলে দানবাক্স ও ডেগ থেকে গণনায় পাওয়া অর্থের মোট পরিমাণ আরও বাড়বে। তবে এ দফার চূড়ান্ত হিসাব এবং আগের চার দফার সঙ্গে সমন্বয়ের পর মোট অর্থের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK