
নোয়াখালীর চাটখিলের অন্যতম বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘চাটখিল স্কয়ার হসপিটাল’ তাদের সেবার মান আরও একধাপ এগিয়ে নিয়েছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ল্যাবরেটরি সেবাকে শতভাগ নির্ভুল ও দ্রুততর করতে হাসপাতালটিতে যুক্ত করা হয়েছে উন্নতমানের অটো-মেশিন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের ল্যাবরেটরিতে এখন বেশিরভাগ পরীক্ষা-নিরীক্ষাই স্বয়ংক্রিয় বা অটো-মেশিনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এর ফলে রোগ নির্ণয়ে ভুলের ঝুঁকি যেমন কমেছে, তেমনি রোগীরাও খুব অল্প সময়ের মধ্যে তাদের রিপোর্ট হাতে পাচ্ছেন।
হাসপাতালের পরিবেশ এবং সেবার মান নিয়ে আগত রোগীদের সাথে কথা বললে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। কয়েকজন রোগী জানান, আগে ছোটখাটো অনেক পরীক্ষার জন্য আমাদের জেলা শহর কিংবা বড় শহরে যেতে হতো। এখন ঘরের কাছেই আধুনিক মেশিনে পরীক্ষা করাতে পারছি। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আমাদের অনেক নিশ্চিন্ত করে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার তাদের আস্থা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ল্যাবরেটরি অংশের আধুনিকায়ন এবং পরিপাটি পরিবেশ চাটখিলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করেছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহাগ জানায়, রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। উন্নত অটোমেশন মেশিনের মাধ্যমে রক্তসহ বিভিন্ন জটিল পরীক্ষা এখন আরও নিখুঁতভাবে করা সম্ভব হচ্ছে। ল্যাবের হাইজিন বা পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো আপস করা হয় না, যাতে রোগীরা একটি সংক্রমণমুক্ত পরিবেশে চিকিৎসা নিতে পারেন।
চাটখিলের সাধারণ মানুষ মনে করছেন, স্থানীয় পর্যায়ে চাটখিল স্কয়ার হসপিটালের এই আধুনিক উদ্যোগ এলাকার স্বাস্থ্যসেবার মানকে আরও সমৃদ্ধ করবে এবং সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্তে যাওয়ার ভোগান্তি থেকে মুক্তি দেবে।