1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে সেবা প্রদানে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে চাটখিল বাজারের বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ মেডিসিন রাখার দায়ে ডাক্তার রতন হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং নবজাতক হাসপাতালকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শহিদুল আহমেদ নয়ন, এমওডিসি ডাক্তার আকবর হোসেন এবং স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK