1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় চায়না জাল বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
হাওরের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোণায় চায়না দুয়ারি জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোণা পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক গ্রীণ কোয়ালিশন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন— প্রকৃতি বাঁচাও আন্দোলন নেত্রকোনা শাখার সভাপতি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস ও আলপনা বেগম, সমাজকর্মী মৃণাল কান্তি চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, জানমা জেলে সংগঠনের সভাপতি যোগেশ চন্দ্র দাস, সেভ দ্যা এনিম্যালস অব সুসং-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল এবং শিক্ষার্থী কমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, চায়না দুয়ারি জালের কারণে হাওর, নদী ও জলাশয়ের মাছ, রেনু ও জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হচ্ছে। এটি মাছের প্রজনন ব্যাহত করছে এবং জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করছে। তারা অবিলম্বে এই জাল নিষিদ্ধ ও এর ব্যবহার বন্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে আরও দাবি করা হয়, কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন, বিক্রি, মজুত ও ব্যবহার বন্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK