
নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার ৫ ঘন্টার মধ্যে মীম নামের এক গৃহবধূর প্রায় ১২ লাখ টাকার হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হারিয়ে যাওয়া প্রায় ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে সোমবার রাতে গৃহবধূ মীমের হাতে তুলে দেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ। জানা যায় এই গৃহবধূ মীম নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার মোঃ মনজুরুল হকের মেয়ে।
নেত্রকোনা মডেল থানায় ডায়েরী ও পুলিশ সূত্রে জানা যায়,মীম রবিবার সন্ধ্যার পর অটোরিকশা করে নেত্রকোনা শহরের মঈনপুর স্বামীর বাড়ি থেকে কাটলী নিজের বাবার বাড়ি যাচ্ছিলেন।
এ সময় সাথে থাকা কাপড়ের ব্যাগে দুইটি স্বর্ণের হাড়,২ জোড়া কানের ঝুমকা,এক জোড়া হাতের বালা,৪টি স্বর্নের চেইন,এক জোরা কানের দুল,২টি স্বর্নের আংটি সহ সব মিলিয়ে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার। যার মূল্য অনুমানিক প্রায় ১২ লক্ষ টাকা। মনের ভুলে মীম রিকশায় ব্যাগ ফেলে বাসায় চলে যায়।
পরে ব্যাগের কথা মনে হলে রিক্সাচালককে অনেক খোজাখুজি করে কোথাও না পেয়ে নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এর প্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মীমের নিকট হস্তান্তর করে।