1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত
মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে অফিস ভাঙচুরের মামলায় হেলাল উদ্দিন (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২০ মে দুপুরে ধুনট  বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারে হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল চলছিল। দোয়া মাহফিল চলাকালিন বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত ভাবে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে দোয়া মাহফিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর, কার্যালয় ভাংচুর ও ব্যানারে আগুন জ্বালিয়ে দিয়ে উল্লাস করতে থাকে। ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের ছেলে যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা একটি দায়ের করে। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, নাশকতা মামলায় হেলাল উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK