প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে অফিস ভাঙচুরের মামলায় হেলাল উদ্দিন (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২০ মে দুপুরে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারে হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল চলছিল। দোয়া মাহফিল চলাকালিন বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত ভাবে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে দোয়া মাহফিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর, কার্যালয় ভাংচুর ও ব্যানারে আগুন জ্বালিয়ে দিয়ে উল্লাস করতে থাকে। ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের ছেলে যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা একটি দায়ের করে। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, নাশকতা মামলায় হেলাল উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.