1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে – অভিযোগ জাগপার মুখপাত্র রাশেদ প্রধানেরঃ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত
বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে – অভিযোগ জাগপার মুখপাত্র রাশেদ প্রধানেরঃ
আহসান হাবিব।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান বলেছেন, রাষ্ট্রপতির পদ একটি নিরপেক্ষ পদ। বঙ্গভবনকে রাতের আঁধারে উপ-নির্বাচনের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
১২ অক্টোবর সোমবার দুপুরে রুহিয়া রেলস্টেশন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দানকালে তিনি এ অভিযোগ তোলেন।
বক্তব্যে প্রকৌশলী রাশেদ প্রধান বলেন, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি এলাকার মুরুব্বি মানুষ, তিনি রাষ্ট্রপতি হয়ে ঠাকুরগাঁওয়ের নাম উজ্জ্বল করেছেন, আমরা তাকে সম্মান জানাই। কিন্তু রাষ্ট্রপতি কোনো দলের হতে পারেন না, তিনি পুরো দেশের অভিভাবক। বঙ্গভবনকে ঠাকুরগাঁওয়ের উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঠাকুরগাঁওয়ে কোনো পরিবারতন্ত্র বা বৈষম্য চলবে না।
উন্নয়ন ও অবহেলার চিত্র তুলে ধরে জাগপা সহ-সভাপতি বলেন, ১৯৭১ সালের পর থেকে এই উত্তরবঙ্গ ও ঠাকুরগাঁও চরমভাবে অবহেলিত। অনেক বড় বড় নেতা ও এমপি-মন্ত্রী আসলেও ঠাকুরগাঁও কিংবা পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি, ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা বা হাসপাতাল গড়ে ওঠেনি। মানুষ একটু ভালো চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় দৌড়াতে গিয়ে পথেই মারা যান।
জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে রাশেদ প্রধান বলেন, ঠাকুরগাঁওয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক, দীর্ঘ নির্যাতন সহ্য করা মজলুম নেতা দেলোয়ার হোসেন বিজয়ী হলে এই অঞ্চলে উন্নত চিকিৎসা সেবা ও হাসপাতালসহ প্রকৃত অবকাঠামোগত উন্নয়ন সাধিত হবে। তাই আগামী ২৯ তারিখের উপ-নির্বাচনে সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের দাড়ি পাল্লার প্রার্থী দেলোয়ার হোসেনসহ জামায়াতে ইসলামী ও জাগপার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK