1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়া ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত
আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক ইসলাম (৩৫)। আজ বুধবার (২৬ মার্চ)  ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দীপশিখা স্কুলসংলগ্ন লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব জেলার বালিয়াডাঙ্গী  উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে।
আহত মানিক ইসলাম একই এলাকার আমিরুল ইসলামের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, মানিকের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাজিব ও মানিক মোটরসাইকেলে করে রুহিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দীপশিখা স্কুল সংলগ্ন লেভেলক্রসিংয়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল বন্ধ হয়ে যায়।
ওই মুহূর্তে রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজিব। গুরুতর আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে  ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
 ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK