1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি) 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পঠিত
বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলায় গুড়ি গুড়ি হালকা বৃষ্টির মাঝে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১ টায় উপজেলায় নিজেদের কৃষি জমিতে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার  বাবুল হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানাযায়,সকালে সে পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে দশ মিনিটের মাঝারি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে,তখনি জাবেদের শরীরে বজ্রপাতের আঘাত লাগে। তাৎক্ষণিকই তার শরীর পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK