1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তিনদিনের ওয়েডিং ফেস্টিভ্যাল, অংশ নেবেন জনপ্রিয় তারকারা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

দেশের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড। আসছে ১৫ থেকে ১৭ নভেম্বর মিরর ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের আয়োজনে অনুষ্ঠিত হবে।

সবার জন্য উন্মুক্ত রেখে হোটেল ওয়েস্টিনের বলরুমে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি।

আয়োজনের কর্ণধার শাহজাহান ভূইয়া রাজু জানান, দেশের জনপ্রিয় তারকারা এই আয়োজনে অংশ গ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছে- মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, সাবিলা নূর, সাফা কবির, ফারিন খান, বারিশ হকসহ অনেকেই।

তিনি আরও জানান, আয়োজনে থাকবে এক্সিবিশন, সেলিব্রেটি শো, ব্রাইডাল ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আরও থাকবে র‍্যাফেল ড্র, ইনফ্লুয়েন্সারদের এনগেজমেন্ট, বর-কণের মিলনমেলার পেজেন্টেশনরের ব্যবস্থা।

এছাড়া ক্রেতাদের জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শাড়ি ও লেহেঙ্গা, জুয়েলারি ছাড়াও বিয়ের নানা রকম পণ্যও পাওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK