1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাজারে এলো নোয়াখালীর আঞ্চলিক গানের অ্যালবাম

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

নোয়াখালীর আঞ্চলিক গানের জনক, গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেমের তিনটি জনপ্রিয় গান নতুন আঙ্গিকে উপস্থাপন করে প্রকাশিত হলো বর্তমান প্রজন্মের তারকা শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের অ্যালবাম ‘ও রসিক তালতো ভাই’।

রাজধানীর ধানমন্ডি ক্লাবে শনিবার সন্ধ্যায় এক জমকালো আয়োজনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাজিয়া সুলতানা পুতুল ও সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী।

চ্যানেল হাশেম মিউজিকের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধানমন্ডি ক্লাবের সভাপতি হাবিব উল্যাহ বাবুল। বক্তব্যে তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ হাশেমের লেখা হাজারো গান শুধু নোয়াখালীর আঞ্চলিক সংগীত নয়, এটি বাংলাদেশের লোক সংগীত ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার লেখা ও সুরে লোকজীবনের আবেগ-অনুভুতির প্রতিচ্ছবি ফুটে ওঠে।

এ অ্যালবাম প্রকাশের মাধ্যমে নোয়াখালীর আঞ্চলিক গানের জনক মোহাম্মদ হাশেমের গান নতুন প্রজন্মের কাছে আরও সহজলভ্য হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও আয়োজকরা।

অনুষ্ঠানে হাশেম মিউজিকের পক্ষ থেকে ধানমন্ডি ক্লাব সভাপতি হাবিব উল্যাহ বাবুল, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীত পরিচালক সৈয়দ রেজা আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক সানজিদা সুলতানা।

হাশেম মিউজিকের পরিচালক মুস্তফা মনওয়ার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জিটিভির সিনিয়র রিপোর্টার শাহরিয়ার বাঁধন।

আয়োজনে অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন হৃদয়, সংগীত শিল্পী ও পরিচালক এফ এ প্রিতম, সাংবাদিক আশরাফ ঢালী ও আরিফ সম্রাট।

পুতুলের নতুন এ অ্যালবামের গানগুলো হলো- ও রসিক তালতো ভাই, আঙ্গোবাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই এবং হাইদলে বউ ভাত খায় না। সংগীত পরিচালনা করেছেন সৈয়দ রেজা আলী। ইউটিউব চ্যানেল ‘হাশেম মিউজিক’ এর জন্য অ্যালবামটি নির্মাণ করেছেন মুস্তফা মনওয়ার সুজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK