1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বারহাট্টায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত
নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় মো. ইদ্রিস আলী,(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বরুহাটি এলাকায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই  মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইদ্রিস আলী উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী একজন মানসিক প্রতিবন্ধী। বিকেলে উপজেলার বরুহাটি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এসময় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি ইদ্রিস আলীকে ধাক্কা দেয়। এতে মাথায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK